শিরোনাম
◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন? ◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০১:০৭ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ ঘিরে চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিউজ ডেস্ক: অনুষ্ঠিতব্য ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (১০ জুলাই) দিবাগত রাত থেকে থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম।

তিনি বলেন, বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ ঘিরে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কোটি কোটি ফুটবল ভক্তের মতো আমাদের দেশের ফুটবল প্রেমীরাও নান্দনিক ও মনোমুগ্ধকর খেলার দেখার অপেক্ষায়।

‘কিন্তু মনে রাখতে হবে অন্যান্য খেলার মতো ফুটবল খেলাও একটি নিছক বিনোদনের অংশ মাত্র। তাই এই খেলার হার-জিতকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।’

এডিসি আরফাত আরও বলেন, ‘বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নগরবাসীর নিরাপত্তায় ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। খেলার ফলাফলকে কেন্দ্র করে পারস্পরিক উস্কানিমূলক আচরণের মাধ্যমে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় জড়িত না হতে নগরবাসীকে অনুরোধ করা হচ্ছে। এরপরও যদি কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তবে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জানা গেছে, কোপা আমেরিকার এবারের আসরে ফাইনাল উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। গত বুধবার কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে টাইব্রেকারে জিতে ফাইনালের দ্বিতীয় টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর আগে পেরুকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে নাম লিখিয়েছিল ব্রাজিল।

শিরোপার লড়াইয়ে রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক মারাকানায় ফাইনাল ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচটি ঘিরে ব্রাজিল থেকে প্রায় ১৫ হাজার ৯৩৭ কিলোমিটার দূরে বাংলাদেশের গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ইতোমধ্যে বিভিন্ন স্থানে দুই দেশের সমর্থকদের মধ্যে হামলা, পাল্টা হামলা, টিটকারি ও উত্তেজনার ঘটনা ঘটছে। - জাগো নিউজ

  • সর্বশেষ