শিরোনাম
◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবির মধ্যেই পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন ◈ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের তৎপরতা, শেখ হাসিনার ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ◈ কাপ্তাই জাতীয় উদ্যানে ৮৭ প্রজাতির প্রজাপতি শনাক্ত, গবেষণায় উঠে এলো ১০৩ পোষক উদ্ভিদের গুরুত্ব ◈ ভারতীয়দের গোমূত্র পান নিয়ে উপহাস ইসরায়েলি পণ্ডিতের! (ভিডিও) ◈ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে দুই পুলিশ বক্সে আগুন, মহাসড়ক অবরোধ ◈ বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান ◈ ম্যান সিটিকে হারিয়ে কারাবাও কাপের হারের প্রতিশোধ ব্রাইটনের ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মিরপুর-১০ অবরোধ, যান চলাচল ব্যাহত ◈ কুমিল্লায় অস্ত্র হাতে স্লোগানের ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৪:২০ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা মহামারি বিশ্ব পরিস্থিতি পাল্টে দিলেও পরাশক্তি দেশগুলোর মানসিকতার পরিবর্তন হয়নি

রাশিদ রিয়াজ : কোভিড মোকাবেলায় হিমশিম খাচ্ছে প্রতিটি দেশ, তবু ২৬ দেশে মার্কিন নিষেধাজ্ঞা। সভ্য, গণতান্ত্রিক ও নতুন বিশ্ব সৃষ্টিতে নেতৃত্ব দেওয়ার দাবিদার যুক্তরাষ্ট্র এখন তার নিষেধাজ্ঞা নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, জো বাইডেন সরকার শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞা নীতিতে পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে। যুক্তরাষ্ট্রের ওপর সৃষ্ট চাপ কমিয়ে আনা, অর্থনৈতিক ক্ষতি এড়ানো এবং একতরফা চিন্তা বাদ দিয়ে মিত্রদের সঙ্গে যৌথ পদক্ষেপ নেওয়ার পরিবেশ সৃষ্টি করা সরকারের মূল উদ্দেশ্য।

উদাহরণ হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্যিক দ্বন্দ্ব চলছে বা দেশদুটি একের পর এক পারস্পরিক নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে যাচ্ছে তাতে ক্ষতি হচ্ছে বাকি দেশগুলোর বা বিশ্ব বাণিজ্যের। ৩২০ কোটি টিকা দেওয়া সম্পন্ন করেছে উন্নত দেশগুলো। এখনো টিকার জন্যে হাপিত্যেশ করছে অনেক দেশ। কোভিড মোকাবেলায় বিশ্বকে নেতৃত্ব দিয়ে উন্নত দেশগুলো এগিয়ে আসেনি। নিজেদের মতো করে ‘চাচা আপন প্রাণ বাঁচা’ দীক্ষায় পরিস্থিতি মোকাবেলা করছে। বিলিয়ন ডলার খরচে কুণ্ঠা করেনি। কিন্তু কোভিড কোনো দেশে থেকে গেলে আজকের গ্লোবাল ভিলেজে অন্য দেশও যে পরিত্রাণ পাবে না তা জেনেও বিষয়টিকে পাত্তা দেয়নি উন্নত বিশ্ব। কোভিড পরিস্থিতি বিশ্বপরিস্থিতিকে পাল্টে দিলেও পরাশক্তিদেশগুলোর মনমানসিকতায় পরিবর্তন আনেনি।

তবে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা নীতিতে পরিবর্তন আনার বিষয়ে কাজ প্রায় শেষের দিকে এবং আশা করা হচ্ছে চলতি গ্রীষ্মের শেষ নাগাদ এ বিষয়ে চূড়ান্ত তথ্য প্রকাশ করা হবে। বাস্তবতা হচ্ছে, মার্কিন সরকার সবসময়ই নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে অন্য দেশের ওপর নিজেদের অন্যায় আবদার চাপিয়ে দেয়া, চাপ সৃষ্টি করা এবং তাদেরকে দুর্বল করার কাজে ব্যবহার করে। বিভিন্ন বানোয়াট অজুহাতে তারা এসব নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। কোভিড পরিস্থিতিতেও যখন বিশ্বের বহু দেশ অর্থনৈতিক ও স্বাস্থ্যখাতে বিপর্যয়ের মুখে তখনও তারা নিষেধাজ্ঞা নীতি থেকে সরে না এসে বরং আরো জোরদার করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা, কিউবা ও সিরিয়ার মতো দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞা দিতে ছাড়েনি। একক আধিপত্য প্রতিষ্ঠার বাসনায় যুক্তরাষ্ট্র সফল হয়নি।

  • সর্বশেষ