শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০২:২১ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে একদিনে তিন ভাইয়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: দু’জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে এবং অন্যজন দুই ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে। বাংলানিউজ২৪

মৃত তিন ভাই হলেন- নাটোর শহরের ঐতিহ্যবাহী পচুর হোটেলের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম ওরফে পচু (৫৬), বড় ভাই মো. বাবলু (৭০) ও ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৬)।

পচুর হোটেল সূত্রে জানা যায়, হোটেলটির স্বত্বাধিকারী শরিফুল ইসলাম ওরফে পচু গত ৪ জুলাই করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে সেবা করার জন্য থাকা ছোট ভাই জাহাঙ্গীরও করোনা আক্রান্ত হয়ে ৭ জুলাই একই হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শরিফুলকেও আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার (৯ জুলাই) ভোরের দিকে মেজ ভাই শরিফুলের মৃত্যু হয়। এর পর পরই এই মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে হৃদ্‌রোগে আক্রান্ত হন বড় ভাই বাবলু। তাকে হাসপাতালে নেওয়ার আগেই নিজ বাড়িতে তার মৃত্যু হয়। শুক্রবার জুমার নামাজের পর শহরের ভবানীগঞ্জের কবরস্থানে মৃত দুই ভাইয়ের দাফন অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যার সাড়ে ৭টার মৃত্যুবরণ করেন রামেক হাসপাতালের আইসিইউতে থাকা ছোট ভাই জাহাঙ্গীরও।

বাবলু, শরিফুল ও জাহাঙ্গীর নাটোর শহরের ভবানীগঞ্জ মহল্লার মৃত আবদুর রশিদের ছেলে। একদিনে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এক এক করে তিন ভাইয়ের এমন মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। নাটোরবাসীর অতি পরিচিত এই তিন ভাইয়ের মৃত্যুর খবরে শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়