শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ১২:৫৪ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বেলজিয়ামে অনুমোদন পেলো ভারতের কোভিশিল্ড ভ্যাকসিন

রাকিবুল আবির: [২] ভারতের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং আস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের যৌথভাবে তৈরি কোভিশিল্ডকে অনুমোদন দিলো বেলজিয়াম। শুক্রবার ভারতে অবস্থিত বেলজিয়ামের দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। খালিজ নিউজ

[৩] ভারত সরকার এর আগে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোকে অনুরোধ করেছিলো, যেনো কোভিশিল্ড ও কোভ্যাকসিন গ্রহণকারী ব্যাক্তিদের পৃথকভাবে ছাড়পত্র প্রদানের মাধ্যমে ইউরোপে প্রবেশের অনুমতি দেয়।

[৪] জুন মাসের শুরুতেই ইউরোপের ৯টি দেশ সিরামের তৈরি কোভিশিল্ডকে অনুমোদন দেয়। চলতি সপ্তাহের শুরুতেই নেদারল্যান্ডও ভ্রমণকারীদের ক্ষেত্রে কোভিশিল্ডকে অনুমোদন দেয়।

[৫] এসতোনিয়াও জানিয়েছে, তারা ভারত সরকারের অনুমোদনকৃত সকল ভ্যাকসিনকে স্বীকৃতি দেবে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়