শিরোনাম
◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মিরাজ ও সাকিবের ঘূর্ণিতে হারারে টেস্টে চালকের আসনে বাংলাদেশ

রাহুল রাজ ও মাহিন সরকার: [২] বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট আট জন ব্যাটসম্যান খেলানোয় অনেক সমালোচনা হয়েছিলো। টাইগারদের স্পিন সাফল্যে ঢাকা পড়ে গেছে সেসব সমালোচনা। বাংলাদেশের দেয়া ৪৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে মিরাজ ও সাকিবের ঘূর্ণিতে চোখে সরষে ফুল দেখে জিম্বাবুয়ে। কইটানো(৮৭) ও টেইলর(৮১) রান ছাড়া আর কেউ টাইগার বোলিং সামলাতে পারেনি।

[৩] মিরাজ ৫, সাকিব ৪ ও তাসকিন ১ উইকেট তুলে নিলে ২৭৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ১৯২ রানে এগিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে। শুক্রবার (০৯ জুলাই) দিনের শুরুতে বাংলাদেশের বোলারদের হতাশ করে রানের চাকা সচল রাখে জিম্বাবুয়ে। কিন্তু হতাশ না হয়ে বাংলাদেশ নিজেদের পরিকল্পনায় নতুন করে ধার দেয়। চা-বিরতির পরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

[৪] দুই প্রান্ত থেকে স্পিন আক্রমন চালিয়ে যায় টিম টাইগারস। বাংলাদেশ যেখানে নিজেদের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের পেস বল সামলাতে হিমশিম খেয়েছে সেখানে মমিনুলরা স্পিনকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে থাকে। সেই পরিকল্পনায় সাকিবের হাত ধরে দিনের প্রথম সাফল্য পায় লাল-সবুজরা।

[৫] এর আগে টসে জিতে রিয়াদের অপরাজিত ১৫০, লিটনের ৯৫ ও তাসকিনের ৭৫ ও মমিনুলের ৭০ রানে বাংলাদেশ পাহাড়সম রান তোলে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৫ রান করলে ২৩৭ রানে এগিয়ে থাকে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটসম্যান অনিক(২০) ও সাদমান(২২)। সম্পাদনা : মোহাম্মদ রকিব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়