শিরোনাম
◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবিলম্বে গ্রাম-শহরে গণটিকা প্রদানের কর্মসূচি গ্রহণ করতে হবে: ফজলে হোসেন বাদশা

সমীরণ রায়: [২] শ্রুক্রবার (০৯ জুলাই) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটির উদ্যোগে পার্টির তোপখানা রোডস্থ কার্যালয়ে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা একথা কথা বলেন।

[৩] তিনি বলেন,  জীবন-জীবিকার জন্য টিকা ও সরকারি সহায়তা দানের কোনো বিকল্প নেই। করোনা এখন কেবল নগরের অতিমারি নয়, বর্তমানে গ্রামের মানুষও আক্রান্ত হচ্ছে। গ্রামের মানুষের একদিকে দারিদ্র্যতা, অন্যদিকে চিকিৎসার অপ্রতুলতা রয়েছে। উপজেলা হাসপাতালে করোনার সুচিকিৎসা না থাকায় মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে গ্রামাঞ্চল। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সিদ্ধান্তহীনতা, অব্যবস্থাপনা, অদক্ষতা ও দুর্নীতির রেকর্ড নিয়ে সমালোচনার শীর্ষে অবস্থান করছে। তারপরও সব হাসপাতালে শয্যা সংখ্যা, আইসিইউ বৃদ্ধিসহ পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের দাবি করছি।

[৪] অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর পার্টির সাধারণ সম্পাদক কিশোর রায়, শহীদ রাসেল ব্রিগেডের প্রধান সমন্বয়ক সাদাকাত হোসেন খান বাবুল প্রমুখ। অনুষ্ঠান শেষে শহীদ রাসেল ব্রিগেডের স্বেচ্ছাসেবকরা ঢাকা-৮ আসনের তোপখানা রোড, পুরানা পল্টন, বিজয় নগর, সেগুনবাগিচা কাঁচাবাজার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সংলগ্ন এলাকা, সেগুনবাগিচা হাই স্কুল প্রভৃতি এলাকায় জনসচেতনতামূলক প্রচারাভিযান এবং মাস্ক বিতরণ করা হয়।

  • সর্বশেষ