শিরোনাম
◈ জানাগেল অর্থ পাচারের ভয়াবহ চিত্র, যে ৫ কারণে সুইস ব্যাংকে টাকা পাচার করা হয় ◈ লঙ্কান প্রিমিয়ার ক্রিকেট লি‌গে খেলার এনওসি পেলেন ৫ ক্রিকেটার ◈ বিশ্বকাপের অনুশীলনে ঘাসের মধ্যে বিষধর কপারহেড সাপ, আতঙ্কে জার্মান ফুটবল দল ◈ বড় বিনিয়োগে বদলাচ্ছে পতেঙ্গা টার্মিনাল, আসছে ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন ◈ অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র ◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত!

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক

আবু নাসের : [২] ফরিদপুরের সালথায় পুলিশের বিশেষ অভিযানে মোঃ ফ্লাট ফকির (৩০) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ জুলাই) ভোর রাতে উপজেলার বাউষখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ফ্লাট ফকির উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালি গ্রামের মৃত মোসলেম ফকিরের ছেলে।

[৩] সালথা থানা পুলিশ জানায়, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফ্লাট ফকিরকে আটক করে। এসময় আটককৃত ফ্লাট ফকিরের কাছ থেকে ১কেজি ১কষ্ফ গ্রাম গাঁজা, ৬০পিস ইয়াবা, গাঁজার ওজন মাপার জন্য দুটি যন্ত্র ও ২টি মোবাইলসহ গাঁজা বিক্রির নগদ ১৫শ' টাকা উদ্ধার করে পুলিশ।

[৪] সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাউষখালী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ ফ্লাট ফকিরকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়