শিরোনাম
◈ বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার ◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ ◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৫:১৯ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেজা ঘটক: লড়াইটা হবে মেসি বনাম নেইমারের মধ্যে

রেজা ঘটক: কোপা আমেরিকায় এবার ষোলোকলা পূর্ণ হয়েছে। ওদের খেলায় গতি নেই, একদম পাড়ার পোলাপানদের মতো খেলে, যে কারণে এবার আমি কোপা আমেরিকার খেলা দেখি না। তবে ফাইনাল খেলা দেখবো। নিরপেক্ষ দর্শকের ভূমিকায় দেখবো। কারণ আমি ইউরো চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত গতির খেলা দেখি। সেখানে ইতোমধ্যে আমার প্রথম পছন্দের দল ইতালি ফাইনালে গেছে। হয়তো ইংল্যান্ড যাবে। কারণ গ্রুপ পর্যায়ে মাত্র একটি খেলা জিতে সেমি-ফাইনাল পর্যন্ত আসা ডেনমার্ক নিয়ে আমার কোনো প্রত্যাশা ছিলো না।

শেষ ১৬-তে যখন নকআউট পর্ব শুরু হলো তখন থেকে আমার প্রেডিকশন প্রায় শতভাগ মিলে গেছে। চাইলে কেউ আমার সেই লেখা মিলিয়ে দেখতে পারো। সেখানে আমি ইতালি বনাম ইংল্যান্ড ফাইনাল প্রেডিকশন করেছিলাম। এখনো তাই করি। একটি ইতালি-ইংল্যান্ড ফাইনাল হোক, মনে মনে তাই চাই। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জিতে আমি মজা পাই না। সোজা সাফটা কথা। যেমন কাল রাতে স্পেন দুর্দান্ত খেলেছে। কিন্তু স্পেন দলে একজন রোনাল্ডো নেই। তাই ওরা ইতালিকে বিট করতে পারেনি। ইতালির খেলা এবার নতুন মাত্রা পেয়েছে। যদিও স্পিনাৎসোলার অভাব এমারসনকে দিয়ে ইতালি পূরণ করতে পারেনি। মাঠে এক স্পিনাৎসোলার অভাব ইতালি হাড়ে হাড়ে টের পেয়েছে। আর ইতালির চিরায়ত রক্ষণাত্মক খেলার কথা যারা জানে না, তারা মাঠে অন্যদল ভালো খেললে তাদের প্রতি আকৃষ্ট হয়...ব্লা ব্লা ব্লা...কিন্তু দলটি যে ইতালি এটা তারা ভুলে যায়। যে কারণে স্পেন সমর্থকরা হয়তো দিনশেষে কষ্ট পেয়েছেন।

তবে ‘আজ্জুরি’—রবার্তো মানচিনির দল জানে কীভাবে কোন কৌশলে জয় ছিনিয়ে নেওয়া যায়। চিরায়ত প্রথা ভেঙে এবার ইতালি নতুন মাত্রার ফুটবল খেলছে। সেমি-ফাইনাল ছাড়া ইতালির অন্য সব ম্যাচ ছিল দুর্দান্ত। স্পেন হয়তো এবার সাদা জার্সির জোড়ে গতকাল ভালো খেলেছে! জানেন তো এবার ইউরো মাঠে যারা সাদা জার্সিতে খেলছেন তারা জয় পাচ্ছেন। দুর্ভাগ্য কেবল স্পেনের! ভালো খেলেও আজ্জুরিদের হারাতে পারেনি। তবে ওয়েম্বলিতে ১১ তারিখ রাতে নিশ্চিত থাকো নতুন সেনসেশান আজ্জুরিদের খেলা দেখার জন্য!

তবে কোপা আমেরিকাতে এবার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হচ্ছে। এটা খুব দেখার মতো একটা ব্যাপার হবে। ২৮ বছর কোনো কাপ না জেতা আর্জেন্টিনার সামনে এবার সেই সুযোগ। দেখা যাক লিওনেল মেসি কী করতে পারেন! ওদিকে নেইমার যেভাবে খেলছেন আর ব্রাজিল মাঠের খেলায় এবার আর্জেন্টিনার চেয়ে অনেক শক্তিশালী দল। লড়াইটা হবে মেসি বনাম নেইমারের মধ্যে। বাংলাদেশে ব্রাজিল সমর্থক ৫২ শতাংশ আর আর্জেন্টাইন সমর্থক ৪৭ শতাংশ। বাকি ১ শতাংশ আমরা যারা ফুটবল ভক্ত তারা এখানে সংখ্যালঘু।

যদি এবার মেসি কিছু করতে পারেন সেটা হবে নেইমারের ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়ে এক নতুন চমক। আর যদি সেটা করতে না পারেন তাহলে ওদের সেই ২৮ বছরের দুর্নাম আরো লম্বা হবে। তবে আমি চাই এবার আর্জেন্টিনা জিতুক। নইলে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের বাঁচিয়ে রাখা খুব কষ্ট হবে। কারণ দুই একটা ফাইনালে ব্রাজিল হারলে ওদের এটা তেমন গায়ে লাগবে না। কারণ এই করোনা মহামারীর মধ্যে আমরা আর্জেন্টাইন গ্রেট ম্যারাডোনাকে হারিয়েছি। ম্যারাডোনার প্রতি যথার্থ সম্মান জানাতে ও সুবিচার করতে হলেও অন্তত এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনার জেতা উচিত! ফেসবুক থেকে

  • সর্বশেষ