শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতসহ পাঁচ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো জার্মানি

সুমাইয়া ঐশী: [২] ভারত ছাড়াও এই তালিকায় আছে যুক্তরাজ্য, নেপাল, পর্তুগাল এবং রাশিয়া। বুধবার থেকে কার্যকর হবে নতুন এই নিয়ম। এক্ষেত্রে এই পাঁচটি দেশের নাগরিকদের মধ্যে যারা করোনার সবকটি টিকাই নিয়েছেন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলে জানিয়েছে জার্মানির সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর পাশাপাশি ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে। বিবিসি

[৩] এই পাঁচটি দেশের যেসব ভ্রমণকারী করোনার টিকা নেননি তারাও জার্মানিতে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ১০ দিনের বেশি কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। তবে করোনা নেগেটিভের রিপোর্ট দেখাতে পারলে এই সময়সীমা কমবে পাঁচদিন। দ্য লোকাল

[৪] দেশটির সংশ্লিষ্টরা মনে করছেন, ভ্যাকসিনেশনের মাধ্যমে এই সংক্রমণ রোধ করা সম্ভব, তাই দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সম্পাদনা: মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়