শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০২:৪৭ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. এমদাদুল হক: হাজার হাজার বছর ধরে মানুষ চিৎকার করছে, ‘যুদ্ধ নয়, শান্তি চাই’, কিন্তু কেউ ভাবছে না, ‘আমি কি চাই?

ড. এমদাদুল হক: একে তো করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, তার ওপর যুদ্ধের দামামা। করোনাকালেই ফিলিস্তিন-ইসরাইল সহিংসতা, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা, পুতিনের রেড লাইন, কৃষ্ণ সাগরে ন্যাটো ও রাশিয়ার সামরিক মহড়া, তুরস্ক-আজারবাইজানের যৌথ সামরিক মহড়া, ভারতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বৃদ্ধি- কী হচ্ছে এসব? মানুষের কি বিবেক-বুদ্ধি লোপ পেয়েছে? মানবজাতি একই জাতি, পৃথিবী একই পৃথিবী। তবুও এতো যুদ্ধ কেন?

কারণ একটি পৃথিবীকে অনেক ভাগে বিভক্ত করে মানুষ রাষ্ট্র গড়ে তুলেছে এবং এখন বলছে, ‘এটি আমার’। নানা মত ও ধর্মবিশ্বাসের মানুষ গড়ে তুলেছে ধর্মভেদ, জাতিভেদ এবং এখন বলছে ‘এটি আমার’। ‘আমার’ বিশ্বাসে আঘাত করলেই যুদ্ধ! ‘আমার’ সীমান্তে পা রাখলেই হত্যা! জাতিতে জাতিতে পার্থক্য আছে। কিন্তু এই পার্থক্য নিয়ে যুদ্ধ করলে যে মৃত্যু ও হাহাকার ছাড়া কিছুই পাওয়া যাবে না, এটি বুঝতে মানুষের আর কতোদিন লাগবে?

হাজার হাজার বছর ধরে মানুষ চিৎকার করছে, ‘যুদ্ধ নয়- শান্তি চাই’, কিন্তু কেউ ভাবছে না, ‘আমি কি চাই? আমি কি করতে পারি? আমি কি কোনোভাবে, কোথাও আগ্রাসনের বীজ বপন করছি? আমি কি শান্ত? আমি শান্তির অনুশীলন করছি, নাকি যুদ্ধের? ফেসবুক থেকে

  • সর্বশেষ