শিরোনাম
◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে ◈ জামায়াত আমিরকে প্রধানমন্ত্রীর ফোন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৯:০৬ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোতয়ালীতে ৩ লাখ টাকার বিদেশী ওষুধসহ আটক ১

সুজন কৈরী : রাজধানীর কোতয়ালীর বাবু বাজার মেট্রো মেডিসিন মার্কেট এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে ১ হাজার ৪৩২পিস বিদেশী ওষুধসহ আক্তার হোসেন (৪৮) নামের একজনকে আটক করেছে র‌্যাব-১০।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটি জানিয়েছে, উদ্ধার ওষুষের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। আটক ব্যক্তি ওষুধ কালোবাজারী চক্রের সদস্য। অভিযানকালে ওষুধ ছাড়াও তার কাছ থেকে নগদ ৮ হাজার ১০০টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি র‌্যাবকে জানিয়েছেন, তিনি পেশাদার ওষুধ কালোবাজারী চক্রের সদস্য।বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিভিন্ন বিদেশী কোম্পানির ওষুধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকার

বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করছিলেন। আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়