শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ১০:১২ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর বাড্ডায় সড়ক ঘটনায় বাই সাইকেল আরোহী নিহত

মুস্তাফিজুর রহমান: [২] নিহতের নাম মো: ইলিয়াস ঢালি(৫১)। রোববার(৪ জুলাই)দিবাগত রাত পৌনে এগারোটায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের ভাগ্নে ইব্রাহিম জানান, মামা রাতে বাসা থেকে সাইকেল নিয়ে দোকানে কিছু কেনার জন্য বের হয়েছিল। বাড্ডা প্রগতি সরণি ইউলুপ মোড়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে অজ্ঞাত নামা দ্রুতগামী কাভার্ডভ্যান বা যে কোন যানবাহন তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

[৩] পরে স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এ আই এম এস হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে সেখান থেকে তাকে রাত সোয়া দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ৩ টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।

[৪] বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই হারুন অর রশীদ জানান, বাড্ডা প্রগতি সরণি ইউ লুপ মোড়ে সাইকেল আরোহীকে অজ্ঞাত কোন যানবাহনের ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক ৩টা১০মিনিটে মৃত ঘোষণা করেন।

[৫] মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত ইলিয়াস বরিশাল জেলার উজিরপুর উপজেলার কেসবকাঠি গ্রামের মৃত আবুল কাসেম ঢালীর ছেলে। বর্তমানে মধ্য বাড্ডা আলাতুন্নেসা স্কুল গলিতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি। তিন ভাই চার বোনের মধ্যে দ্বিতীয়। পেশায় তিনি ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ইজিসিবি) ড্রাইভার ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়