শিরোনাম
◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা টিকা নিবন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানালো স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

[৩] তিনি বলেন, টিকার নিবন্ধন আবারও শুরু হয়েছে। তবে এখন কেবলমাত্র তিন ক্যাটাগরিতে নিবন্ধন করা যাচ্ছে। নিবন্ধন করতে ‘সুরক্ষা’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন শুধু সম্মুখ সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা-শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।

[৪] টিকার নিবন্ধন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুবিধায় পড়ছেন এমন অভিযোগের বিষয়ে বুলেটিনে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নামের তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকা আমরা আইসিটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি, যেন তারা নিবন্ধন করতে পারেন। পর্যায়ক্রমে সবাইকে নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে। এ ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে।’ সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ