শিরোনাম
◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায় ◈ আসিফ মাহমুদের সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা দাবি করে বন্যার টাকার হিসাব চেয়ে হট্টগোল (ভিডিও) ◈ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কার‌ণে স্থগিত হ‌তে পা‌রে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ  ◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৯:৪২ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৯:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী এক বছরে ‘২১২৭টি ক্রিকেট ম্যাচ’ আয়োজন করবে ভারত

রাহুল রাজ : [২] ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে না পারলেও ক্রিকেট ফেরানোর জন্য জোরেশোরেই নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সে লক্ষ্যে শনিবার ৩ জুলাই, দুপুরের পর ২০২১-২২ মৌসুমের জন্য ব্যস্ত ক্রিকেট সূচি ঘোষণা করেছে তারা।

[৩] আর সেই লক্ষ্যে আসন্ন এই ক্রিকেট মৌসুমে এক বছরের মধ্যে ২১২৭টি ম্যাচ আয়োজন করবে বিসিসিআই। আগামী ২১ সেপ্টেম্বর নারী ওয়ানডে লিগ দিয়ে শুরু হবে ভারতের ঘরোয়া মৌসুম।

[৪] এরপর অক্টোবরের ২৭ তারিখ থেকে শুরু হবে সিনিয়র নারী ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফি। পুরুষদের ঘরোয়া ক্রিকেট যাত্রা শুরু হবে অক্টোবরের ২০ তারিখ থেকে। সেদিন শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের সৈয়দ মুশতাক আলি ট্রফি। এর ফাইনাল হবে ১২ নভেম্বর।

[৫] বিশ্বব্যাপী মহামারির কারণে গত মৌসুমের রঞ্জি ট্রফি বাতিল করা হলেও, এবার তিন মাসের সূচি রাখা হয়েছে এ ঐতিহ্যবাহী টুর্নামেন্টের জন্য। আগামী ১৬ নভেম্বর থেকে ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত হবে রঞ্জি ট্রফির খেলা।

[৬] রঞ্জি ট্রফির শেষ হওয়ার পর মাঠে গড়াবে বিজয় হাজারে ট্রফি। যা শুরু হবে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি এবং চলবে ২৬ মার্চ পর্যন্ত। সবমিলিয়ে এবারের মৌসুমে মাঠে গড়াবে ২১২৭টি ম্যাচ।

[৭] এ ব্যাপারে বিসিসিআই আশা করছে, সবধরনের ঘরোয়া ক্রিকেটে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে।- আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়