শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০২:২৩ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অলিগলির ভেতরে অবাধে ঘোরা ফেরা

সমীরণ রায়: [২] করোনা মোকাবেলায় কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন শনিবার অলিগলি ও কাঁচাবাজারগুলোতে মানুষের সমাগম দেখা গেছে। তবে প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল অব্যাহত থাকায় প্রায় ফাঁকাই রয়েছে। একই সঙ্গে অলিলির ভেতরে সাধারণ মানুষ মাস্ক ছাড়া চলাচল এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি। রাজধানীর সেগুণবাগিচা, ফার্মগেট, তেঁজতুরী বাজার, রাজাবাজার, কাঠালবাগান, তেজগাঁও, খিলগাঁও, আগাঁরগাও শেরেবাংলা নগরসহ বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে মানুষ ঘোরা ফেরা করছেন।

[৩] আগারগাঁওয়ে বাংলাদেশ বেতাররের সামনের রাস্তায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবও আনসারের যৌথ দলকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

[৪] বাংলাদেশ সেনা বাহিনীর ক্যাপ্টেন সাজেদুর রহমান বলেন, আমরা যৌথ বাহিনীর দশজনের একটি টহল দল এই এলাকা ঘুরে বেড়াচ্ছি। সাধারণ প্রশাসনকে সহযোগিতা করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের এ অভিযানে সাধারণ মানুষের সহায়তা পাচ্ছি।

[৫] তালতলা, মোল্লাপাড়া ও বৌ বাজারে গিয়ে দেখা গেছে, কাচাঁবাজার করতে আসা মানুষের ভিড়। বৌ বাজারে গিয়ে দেখা যায়, কেউ কেউ মাস্ক পরলেও অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। নেই সামাজিক দূরত্বের বালাই। গলির চায়ের দোকানগুলোতে বসে বসে চা নাস্তা খাচ্ছে। প্রধান সড়কে ফাঁকা থাকলেও গলিগুলো দেখে বোঝার উপায় নেই সরকারি বিধিনিষেধ চলছে।

[৬] সেগুনবাগিচা বাজারে কথা হয় আবু বকরের সঙ্গে। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে প্রথম দিকে লকডাউন দেওয়ার আগে বাজার করেছিলাম। সেই বাজার শেষ হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে বাজারে এসেছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়