শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডায় প্রচন্ড দাবদাহে পাঁচদিনে ৫০০ জনের মৃত্যু

নুরে আলম: [২] টানা কয়েকদিন ধরে চলছে তীব্র দাবদাহ কানাডায়। দেশটির বাসিন্দারা এর আগে কখনও এমন তাপপ্রবাহ দেখেনি। চলতি সপ্তাহেই টানা তিনদিন দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট

[৩] দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের চিফ করোনার লিসা লাপয়েন্তে বলেন, শুক্রবার থেকে বুধবার বিকাল পর্যন্ত তারা অন্তত ৪৮৬ জনের মৃত্যুর খবর পেয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। আল জাজিরা

[৪] কানাডিয়ান কতৃপক্ষ এখনো নিহতের সঠিক সংখ্যা জানায়নি। কিন্তু ব্রিটিশ কলম্বিয়ার প্রতিক‚ল আবহাওয়ার কারণে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ কলম্বিয়াসহ পশ্চিমাঞ্চলীয় এলাকায় স¤প্রতি তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

[৫] এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির জন্য তথাকথিত ‘হিট ডোম’কে দায়ী করা হচ্ছে। যদিও বিশেষজ্ঞদের বিশ্বাস হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির পেছনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনেরও একটা প্রভাব রয়েছে। কানাডার ইতিহাসে সর্বো”চ তাপমাত্রা মঙ্গলবার ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়