শিরোনাম
◈ দুই দশকের বেশি সময়েও থামেনি রাজনৈতিক সহিংসতা, সরকার বদলালেও বদলায়নি সংঘাতের চিত্র ◈ সাধারণ লবণের বদলে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারে বছরে ৩০ লাখ মৃত্যু ঠেকানো সম্ভব: গবেষণা ◈ হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি উৎস হিসেবে বিশ্ববাজারে গুরুত্ব বাড়ছে আফ্রিকার, বাড়ছে বিনিয়োগ! ◈ গাজীপুরের শ্রীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাইয়ের ঘরে একসঙ্গে ৪ শাবকের জন্ম, বেড়ে সংখ্যা ১৩ ◈ প্রবাসীর টাকায় পড়াশোনা করে সরকারি চাকরি, সহকর্মীকে বিয়ের পর কারাগারে শিক্ষিকা-প্রেমিক ◈ দেশে আমদানি নির্ভরতা কমাতে ভোলা-চট্টগ্রাম-নরসিংদীতে ৩ নতুন সার কারখানা স্থাপনের উদ্যোগ সরকারের ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা কি সত্যিই সম্ভব, প্রত্যর্পণ ও ট্রাভেল পাস নিয়ে যত জটিলতা ◈ সিঙ্গাপুর হংকং লন্ডন নিউইয়র্কের বাজারে ১ বিলিয়ন ডলারের সার্বভৌম বন্ড ছাড়ছে বাংলাদেশ, দায়িত্বে জেপি মরগান চেজ ◈ নোংরা মোজায় লুকিয়ে জার্মানিতে পাচার হচ্ছিল ৩০০০ মাকড়সা, মূল্য ১৫ লাখ ইউরো ◈ মেসির রাজকীয় বিদায়, রোনালদোর প্রস্থান বিতর্কে— দুই কিংবদন্তির প্রাপ‌্য সম্মান নি‌য়ে প্রশ্ন

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৬:৪৭ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেট বাস্তবায়নে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের ৭ দফা পরামর্শ

বিশ্বজিৎ দত্ত: [২] বাজেট যা হওয়ার তা হয়ে গেছে। এখনতো কিছু করার নেই। ২০২১-২২ সালের বাজেটের জন্য যে বিষয়গুলো বলেছিলাম, সেগুলোর উল্টোটাই হয়েছে। যেমন কালো টাকা সাদা করার বিষয়টি সরকার আরো জোরালো করেছে। এবার আরো কিছু প্রস্তাব রাখছি যাতে বাজেট বাস্তবায়ন স্বচ্ছ হয়। বুধবার (৩০ জুন) ২০২১-২২ সালের বাজেট সম্পর্কে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন।

[৩] তিনি বাজেট বাস্তবায়নে মোট ৭ দফা প্রস্তাব করেন। প্রথমতো তিনি বলেন, ৩ মাস অন্তর বাজেট বাস্তবায়ন নিয়ে অর্থমন্ত্রী জাতীয় সংসদে একটি বিবৃতি দেন। এটি অনেক দিন হলো হয় না। এটি যাতে নিয়মিত হয়। দ্বিতীয়ত, প্রতিটি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠকে যাতে বাজেট বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। সংসদীয় কমিটি গুলোর বৈঠকও যাতে নিয়মিত হয়। আইএমইডি বার্ষিক উন্নয়ণ কর্মসূচির রিপোর্ট যাতে নিয়মিত ও সময় মতো দেয় তাও নিশ্চিত করতে হবে। তাদের উন্নয়ণ প্রকল্পের মূল্যায়ণ যাতে ফলাফলভিত্তিক হয় সেদিকে নজর দিতে হবে। চতুর্থত অতিমারিতে গরীব মানুষদের নগদ সহায়তা যাতে আরো বৃদ্ধি করা হয়। একইসঙ্গে গরীব মানুষদের যে প্রত্যক্ষ সহায়তা দেয়া হয়েছে তার একটি মূল্যায়ণ রিপোর্ট যেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মিত প্রকাশ করা হয়। পঞ্চমত আজ থেকেই নতুন দরিদ্র, গরীব, বেকার সবার জন্য খাদ্য সহায়তা জোরদার করতে হবে। এই কাজে সরকার এনজিওদের সহায়তা নিয়ে কাজটি করতে পারে। ৬ষ্ঠত এই বাজেটে করোনার তৃতীয় ধাক্কার বিষয়টি বিবেচনা করা হয়নি। কিন্তু তৃতীয় ধাক্কা এখন বাস্তবতা। করোনা কত দিন স্থায়ী হয় তার বিষয়ে বিশ্বব্যাপি কোন সিদ্ধান্ত হয়নি। দেশে টিকাকরণও সন্তুষজনক নয়। এই অবস্থায় সরকারের প্রয়োজন রয়েছে আরো একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণার। যেখানে ঋণ নির্ভর প্রণোদণার চেয়েও বেশি প্রণোদার দরকার রয়েছে প্রত্যক্ষ্য সহায়তায়। সপ্তমত রাজস্ব বোর্ড যাতে রাজস্ব আয়ের হিসাবটি প্রতিমাসেই প্রকাশ করে।

  • সর্বশেষ