শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উচ্চশিক্ষায় ৪টি মৌলিক গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি, বাংলায় পাঠ্যপুস্তক ও গবেষণা গ্রন্থ প্রকাশের আহ্বান

শরীফ শাওন : [২] বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন বলেন, দেশকে অনন্য উচ্চতায় নিতে হলে গবেষণা করতে হবে । উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে, সমাজ ও দেশকে মানবিক করতে গবেষণার কোন বিকল্প নেই। এলক্ষ্য বাস্তবায়নে কমিশন আন্তর্জাতিক মানের গবেষণা গ্রন্থ ও পুস্তক প্রকাশে গভীর মনোযোগ দিচ্ছে। দেশে গবেষণার সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে এবং এখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে।

[৩] মঙ্গলবার এসকল পুস্তকের লেখকদের সঙ্গে চুক্তি স্বাক্ষরকালে তিনি আরও বলেন, মানসম্মত গবেষণা গ্রন্থ প্রকাশে ইউজিসি সর্বোচ্চ আর্থিক সহযোগিতা প্রদান করবে। গবেষক ও লেখকদের সৃজনশীল কাজ ও মেধার যথাযথ মূল্যায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বাংলাদেশের প্রেক্ষাপট ও শিক্ষার্থীদের স্বার্থে উচ্চশিক্ষাস্তরে বাংলা ভাষায় পাঠ্যপুস্তক ও গবেষণা গ্রন্থ প্রকাশের আহ্বান জানান।

[৪] প্রকাশিতব্য গ্রন্থসমূহ হলো- খুলনা প্রকৗশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমিনুল হক আকন্দেরDeep Learning Fundamentals- A Practical Approach to Understanding Deep Learning Methods’, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক প্রকৌশলী রবীন্দ্র রঞ্জন সাহা’র`Introduction to Open Channel Hydraulics, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামানের দমধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্রের প্রহসনে সেকালের সমাজ’ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসানউল্লাহ ফয়সালের ‘Haji ShariatullahÕs Fraizi Movement, History-DaÕwah and Political Ideology’.

[৫] প্রকৌশলী সাহা’র গ্রন্থের মাধ্যমে শিক্ষার্থী এবং পাঠকেরা পানির গতি-প্রবাহ, বন্যার প্রকোপ কমানোর উপায়, অধ্যাপক আকন্দের গ্রন্থে ডিপ ও মেশিন লার্নিং বিষয়ে আদিঅন্ত, অধ্যাপক মনিরুজ্জামানের গ্রন্থে দমধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্রের প্রহসনে সমাজ সংস্কারের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়