শিরোনাম
◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের ◈ ২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হলো ৩৫ হাজার যানবাহন, টোল আদায় ৩ কোটি ছাড়াল

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০১:১০ রাত
আপডেট : ৩০ জুন, ২০২১, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর প্রবাসীকে পঞ্চগড়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুর রহমান : [২] নোয়াখালীর সোনাইমুড়ির শামছুল হুদা নামে এক প্রবাসীকে পঞ্চগড়ে মিথ্যা ও হয়রানিমূলক মানব পাচার মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

[৩] বুধবার সকালে সোনাইমুড়ী উপজেলার ভাওরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন এলাকাবাসী।এ সময় ভুক্তভোগী বলেন, আমি দীর্ঘ ২৫ বছর সৌদি আরবে প্রবাসী হিসেবে আছি। আমি গত জানুয়ারি মাসে দেশে আসলে হঠাৎ শুনি আমার নামে একটি মানব পাচার আইনে মামলা হয়।

[৪] পঞ্চগড় পিবিআই এর মাধ্যমে সোনাইমুড়ি থানা থেকে তদন্তে আসলে আমি প্রথম মামলার বিষয় অবগত হই। আমি জীবনে কখনো পঞ্চগড় জেলায় যাইনি এবং বাদী ও সাক্ষীদের কাউকে চিনিনা।তিনি এ হয়রানীমূলক মামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে হয়রানীকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়