শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৯:১৮ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে অতিরিক্ত এক কোটি ২৯ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র : মিলার

কূটনৈতিক প্রতিবেদক : [২] ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, ইউএসএআইডির মাধ্যমে সহায়তার অর্থ দেওয়া হবে। গত পাঁচ দশকে বাংলাদেশকে ইউএসএআইডির মাধ্যমে ৫০০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

[৩] কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ ডোজ ব্যাকসিন দেওয়া হবে। শিগগির ওই টিকা ঢাকা পৌঁছাবে। এটি কোভ্যাক্সকে দেয়া যুক্তরাষ্ট্র সরকার প্রতিশ্রুত আট কোটি ডোজ করোনা টিকার অংশ।

[৪] যুক্তরাষ্ট্র এরইমধ্যে কোভ্যাক্সকে প্রতিশ্রুত ৪০০ কোটি ডলারের অর্ধেকটা পরিশোধ করেছে। এটি কোভ্যাক্সে এককভাবে দেয়া কোনো দেশের সর্বোচ্চ সহযোগিতা।

[৫] করোনা মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, করোনা আমাদের শিখিয়েছে, সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করার বিকল্প নেই। করোনা আমাদের দেখিয়েছে মহামারি ও জলবায়ু পরিবর্তনের মতো সংকটে অভিন্ন অবস্থানে কাজ করতে হয়।

  • সর্বশেষ