শিরোনাম
◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৩:৩২ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনের চিকিৎসক ও করোনায় প্রিয়জন হারানো পরিবারগুলো ম্যাট হ্যানককের বিরুদ্ধে নৈতিক অবক্ষয়ের অভিযোগ এনেছে

সাকিবুল আলম : [২] শনিবার পদত্যাগ করেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এর আগে সামাজিক দূরত্বের নিয়ম ভঙ্গ করে তার এক সহকর্মীকে চুম্বনের দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। এরপর থেকেই ক্ষোভ প্রকাশ করছে দেশটির সাধারণ নাগরিকরাও। ডেইলি মিরর

[৩] সাধারণ জনগণ ও চিকিৎসকরা বলেছে, সাবেক স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক করোনায় নিহত অসংখ্য পরিবার ও চিকিৎসাকর্মীদের সঙ্গে ভণ্ডামি করেছে। মহামারি চলাকালীন ব্রিটিশ ফ্রন্টলাইনারদের আত্মত্যাগকে অপমান করেছেন তিনি।

[৪] তার পদত্যাগ প্রসঙ্গে জরুরি চিকিৎসা সেবাদাতা ও কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. ফারবোদ বাবোলহাভেজি বলেন, হ্যানককের এ পদত্যাগ যথেষ্ট নয়। ক্ষয়ক্ষতির হিসেব বিবেচনায় এটি খুবই ক্ষুদ্র। তিনি আরো বলেন, তার আরো আগে পদত্যাগ করা উচিত ছিলো, এখন অনেক দেরি হয়ে গেছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ