শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০১:৪৭ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্জুরে খোদা টরিক: বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেয়াদ আল মালুম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন

 

মঞ্জুরে খোদা টরিক: মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সংগঠক ও নেতা, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জেয়াদ আল মালুম (৬৭) আর নেই।

২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য এ্যাড. জেয়াদ আল মালুম প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। সেই থেকে তিনি দায়িত্ব পালন করে আসছেন। তিনি জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আজম ও মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে করা মামলার বিচারে রাষ্ট্রপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মালুম ভাই অসুস্থ হওয়ার আগে মুক্তিযুদ্ধ, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের নানা বিষয় নিয়ে আমার এক গবেষণার জন্য অনলাইনে তার একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছি। কথা ছিলো, দ্বিতীয় দফায় বাকি আলাপগুলো শেষ করবো কিন্তু তা আর হলো না। বুঝতে পারিনি, মালুম ভাই আপনি এতো তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন। কতো স্মৃতি, কতো গল্প-আড্ডার কথা মনে পড়ে মালুম ভাই। অনেক বড় ক্ষতি হয়ে গেলো আমাদের। আপনার মৃত্যুতে গভীর শোক, আনন্ত সালাম ও শ্রদ্ধাঞ্জলি। পরিবারের প্রতি সবটুকু সমবেদনা। লেখক ও গবেষক

  • সর্বশেষ
  • জনপ্রিয়