শিরোনাম
◈ রাস্তায় কোরবানির পশুর বর্জ্য থাকায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ‘ব্যবস্থা’ ◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৫:০১ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ঢুকছে ফেনসিডিল জাতীয় নতুন মাদক এস্কাফ : ডিবি

মাসুদ আলম : [২] শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ২০০ কেজি গাঁজা ও ১৮৪ বোতল এস্কাফসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- জুয়েল, হুমায়ুন, সাদেক ও লিটন। এই মাদক রাজধানী ঢাকাসহ সারাদেশ সরবরাহ হচ্ছে।

[৩] তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীরা নিজেদের আড়াল করতে ব্যবসার ধরনে পরিবর্তন আনছেন। তারই অংশ হিসেবে সবজি বিক্রেতা সেজে পিকআপ ভ্যানে করে মাদক পরিবহন করছিল চক্রটি। ফেনসিডিল জাতীয় সিরাপ এস্কাফ দেশে প্রথম বারের মতো জব্দ করা হলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়