শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ১১:০৪ রাত
আপডেট : ২৫ জুন, ২০২১, ১১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: ভ্যাকসিনের ব্যাপারে প্রো-এক্টিভ সিদ্ধান্ত নিতে না পারলে দেশকে অনেক ভোগান্তির ভেতর দিয়ে যেতে হবে

শওগাত আলী সাগর: ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যগুলো পড়তে পড়তে মনে একটা প্রশ্ন জাগলো। বাংলাদেশ কী তা হলে ‘দরিদ্রদেশগুলোর জন্য আন্তর্জাতিক উদ্যোগ থেকে’ ভ্যাকসিন পাওয়ার অপেক্ষায় আছে? কিনে আনার বা নিজেদের উদ্যোগে সংগ্রহ করার কোনো চেষ্টা নেই? কেবল পররাষ্ট্রমন্ত্রী নয়, সরকারের উর্ধ্বতন কারো বক্তব্যেই ভ্যাকসিন সম্পর্কে সুনির্দিষ্ট কোনো চিত্র পাওয়া যায় না। ভ্যাকসিন উৎপাদন, ইনস্টিটিউট স্থাপনের মতো দূরবর্তী স্বপ্ন দিয়ে মানুষকে ভুলিয়ে রাখার চেষ্টা যতোটা দেখা যায়, সুনির্দিষ্টভাবে বর্তমানের সংকট মোকাবেলায় ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নিয়ে তেমন কথাবার্তা শোনা যায় না।
নিজেদের একটি ভ্যাকসিনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাদের এতো সময় লাগে, তারা কীভাবে নিজ দেশে ভ্যাকসিন উৎপাদন করবেন তা নিয়েও তো সংশয় তৈরি হয়।

ভ্যাকসিনের ওপর নির্ভর করেই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের রাজনীতিক কিংবা আমলা যাদের হাতেই দেশের স্টিয়ারিং থাক না কেন-ভ্যাকসিনের ব্যাপারে প্রো-এক্টিভ সিদ্ধান্ত নিতে না পারলে দেশকে অনেক ভোগান্তির ভেতর দিয়ে যেতে হবে। লেখক : সিনিয়র সাংবাদিক

  • সর্বশেষ