শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুবলীগ নেতা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ

মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহের সদর উপজেলার গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে অতিরিক্ত জেলা জজ প্রথম আদালত।

[৩] বৃহস্পতিবার আদালতে হাজির হলে ঝিনাইদহ অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়শা আক্তার সুমি এই নির্দেশ দেন। ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন শান্তি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন তিনি।

[৪] ২০০৯ সালে নিহত শান্তির শ্বশুর সিরাজুল ইসলাম মালিথা বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলাটি করেন। এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথার জামিন বাতিল করে ২ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমাপর্ণের নির্দেশ দেন।

[৫] নাসির উদ্দিন মালিথা গান্না ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন শান্তি হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি। ২০১০ সালের ২৪ অক্টোবর পুলিশ আদালতে চার্জশীট জমা দিলে তাকে ৯ নং আসামি হিসাবে দেখানো হয়। এর আগে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় জবানবন্দিতে আসামীরা নাসির উদ্দিন মালিথার হত্যার সাথে

[৬] সম্পৃক্ততার কথা স্বীকার করেন। হত্যা মামলার পর ২০২১ সালের পহেলা ফেব্রয়ারি পর্যন্ত কৌশলে আদালতের ১২টি ওয়ারেন্ট গোপন করে নৌকার টিকেটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। নাসির উদ্দিন মালিথা কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের মৃত শহর আলী মালিথার ছেলে।

  • সর্বশেষ