শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ১২:২৪ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবারের খোঁজে মধ্যরাতে দেওয়াল ভেঙে রান্না ঘরে হাতি (ভিডিও)

ডেস্ক নিউজ: ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের বুনচুয় গ্রামে। তখণ রাত বাজে দুটো, হঠাৎ রান্নাঘর থেকে হাঁড়ি-পাতিলের পড়ে যাওয়া শব্দ আসছে। এমন শব্দ পেয়ে বাড়ির এক নারী রান্নাঘরে ছুটে যান।

তিনি গিয়ে দেখেন দেওয়াল ভেঙে রান্নাঘরে হানা দিয়েছে বিশাল এক হাতি! লম্বা শুঁড় দিয়ে হাঁড়ি-পাতিলগুলো ওল্ট-পাল্ট করে চলেছে। একটু পর দেখেন শুঁড় দিয়ে কেবিনেটের ড্রয়ার খুলে নিজেই বের করে মুখে ঢুকিয়ে দিলো চালের প্যাকেট। এমন দৃশ্য দেখে ভিরমি খাওয়ার মতন অবস্থা ওই নারীর। তাতে তিনি বুঝতে পারলেন প্রাণটির ক্ষুধা লেগেছে। তাই হাতিটি দেওয়াল ভেঙে কিচেনে খাবার খুঁজছে।
করণীয় না বুঝতে পেরে প্রথমে নিজের মোবাইলফোনে ঘটনার ভিডিও করে রাখেন। সেই ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জনপ্রিয় হয়েছে মুহূর্তে।

ভিডিওতে দেখা গেছে, রান্নাঘরের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকেছে একটি হাতি। শুঁড় দিয়ে চলছে খাবারের সন্ধান। এরপর কেবিনের এক ড্রয়ার খুলে নিজেই বের করে মুখে ঢুকিয়ে দিলো চালের প্যাকেট।

দেশটির বুনচুয় গ্রামের কাছাকাছি একটি জাতীয় উদ্যানে হাতিটিকে দেখা যায়। মাঝেমধ্যে গ্রাম পরিদর্শনেও বেরোন ওই গজরাজ। স্থানীয় বাজারগুলোতেও যায় মাঝেমধ্যে।

এদিকে এ ঘটনায় মাথায় হাত বাড়ির মালিকের। জানা গেছে, হাতির এ কাণ্ডে ক্ষতি হয়েছে প্রায় ৫০ হাজার থাই বাথের, যা বাংলাদেশি টাকায় এক লাখ ৩৪ হাজার টাকার মতো। সূত্র: দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়