শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ১২:০৮ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা গৌরব রায় চৌধুরী

বিনোদন ডেস্ক : পশ্চিম বাংলার অভিনেতা গৌরব রায় চৌধুরী গুরুতর অসুস্থ। তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচার লাগতে পারে ‘ওগো নিরুপমা’ ধারাবাহিক খ্যাত এ অভিনেতার। খবর সংবাদ প্রতিদিন।

গৌরবের কপালে একটি বড় ফোঁড়া হয়েছিল। সাধারণ ফোঁড়ার মতোই ছিল প্রথমে। পরে ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে। মঙ্গলবার (২২ জুন) শুটিং ছেড়ে বাড়ি চলে যেতে হয়েছিল গৌরবকে। পরদিন সকালে কপালে ফুলে যায় এবং বাম চোখ খুলতে পারছিলেন না অভিনেতা। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

‘ওগো নিরুপমা’ ধারাবাহিকে আবির চরিত্রে অভিনয় করেন গৌরব। এর আগেও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। জিম করতে গিয়ে ব্যথা পেয়েছিলেন কনুইয়ে। সেবার বেশ ভুগেছেন এ অভিনেতা। পরীক্ষা করে দেখা গেল, টিউমার হয়েছে সে জায়গায়। ডাক্তারের পরামর্শ মেনে বায়োপসি করতে হয়েছিল গৌরবকে।

অভিনেতার অসুস্থতার খবরে চিন্তিত তার ভক্তরা। চিন্তা ভাঁজ পড়েছে প্রযোজক-পরিচালকদের কপালেও। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন অনেকেই। এদিকে অভিনয়ের পাশাপাশি কবিতা লিখতেও পছন্দ করেন গৌরব। নেট দুনিয়ায় বেশ সরব থাকেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ