শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ১০:১৭ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের প্রথম শতভাগ করোনা শনাক্ত চুয়াডাঙ্গায়, মৃত্যু ২

সোহেল রানা: [২] চুয়াডাঙ্গায় দিনের পর দিন করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের শরীরেই করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার শতভাগ হলেও জেলাজুড়ে স্বাস্থ্যবিধির নীতিমালা মানাসহ চলমান লকডাউন চলছে ঢিলেঢালা ভাবে।

[৩] বুধবার (২৩ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করে জেলার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, রাতে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের কাছে ৪১টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। ফলাফলে দেখাযায় সকলে করোনা পজিটিভ ।

[৪] এই ৪১ জন নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৯, দামুড়হুদা উপজেলার ১, আলমডাঙ্গায় ৭ এবং জীবননগর উপজেলায় ১৪ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮৩৭ জনে।

[৫] গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় মারা যাওয়া ২ জনের মধ্যে একজন সদর উপজেলার ও অপরজন জীবননগর উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মারা যাওয়া ৯১ জনের মধ্যে জেলায় মৃত্যু হয়েছে ৮১ জনের এছাড়া জেলার বাইরে ১০ জনের। গত ২৪ ঘণ্টায় ২৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২ হাজার ৪৯ জন সুস্থ হয়েছেন।

[৬] বর্তমানে চুয়াডাঙ্গায় মোট করোনা রোগীর সংখ্যা ৬৯৭ জন। এর মধ্যে সদর উপজেলার ২৭২ জন, এদের মধ্যে বেশিরভাগই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। আর হাসপাতালে ২৩ জন চিকিৎসা নিচ্ছেন এবং একজনকে জেলার বাইরে রেফার্ড করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলার ৯৪ জনের মধ্যে ৮৩ জন বাড়িতে, ১০ জন হাসপাতালে এবং একজনকে রেফার্ড করা হয়েছে।

[৭] দামুড়হুদা উপজেলার ২০৫ জনের মধ্যে বাড়িতে ১৮৪ জন, হাসপাতালে ১৯ জন চিকিৎসা নিচ্ছেন এবং রেফার্ড করা হয়েছে দুজনকে। জীবননগর উপজেলার ১২৬ জনের মধ্যে ৯ জন হাসপাতালে এবং ১১৭ জন বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

[৮] চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, সংক্রমণ বেড়েছে। জেলায় প্রয়োজনীয় সংখ্যক নার্স এবং পর্যাপ্ত ওষুধ রয়েছে। অক্সিজেনেরও কোনো সংকট নেই।

[৯] এদিকে করোনাভাইরাস সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়ায় চুয়াডাঙ্গা পৌর এলাকা, আলুকদিয়া ইউনিয়ন, দামুড়হুদা এবং জীবননগর উপজেলায় লকডাউন চলছে। কঠোর বিধিনিষেধের প্রথম দিন কিছুটা স্বাস্থ্যবিধি মানলেও এরপর থেকে অনেকটা গাছাড়াভাবে চলছে মানুষ। যদিও প্রশাসনের তৎপরতার কমতি নেই। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়