শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যস্ততার কারণে অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করবেন না রোমান-বাকি

নিজস্ব প্রতিবেদক: [২] শুরু হয়েছে টোকিও অলিম্পিকের এক মাসের কাউন্টডাউন। এর মাঝেই বাংলাদেশে পালিত হলো অলিম্পিক ডে। যেখানে দেশের ছয় অ্যাথলেটের অলিম্পিক প্রস্তুতি নিয়ে কথা বলেছেন মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। নানা সীমাবদ্ধতা আর বিধিনিষেধের মধ্যে অলিম্পিকে অংশ নেবেন অ্যাথলেটরা। তবে নিজ ইভেন্টের ব্যস্ততার কারণে মার্চপাস্টে রোমান সানা ও আব্দুল্লাহ হেল বাকি দেশের পতাকা বহন করবেন না।

[৩] অবশেষে পাঁচ বছরের অপেক্ষা শেষ হতে চলেছে। নানা বাধা আর ঝঞ্ঝাকে পাশ কাটিয়ে প্রস্তুত বিগেস্ট শো অন আর্থের মঞ্চ। যা মিলে মিশে গেছে অলিম্পিক ডেতে। পুরো বিশ্বেই অলিম্পিকের মূলমন্ত্র ছড়িয়ে দিতে বিশেষভাবে পালিত হয়েছে দিনটি। বাংলাদেশও ব্যতিক্রম নয়। পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। আর সেমিনারে আলোচনা হয় অলিম্পিকের মূল্যবোধ ও নৈতিকতা নিয়ে। তবে বারবার প্রসঙ্গক্রমে এসেছে টোকিও অলিম্পিক। সেখানকার বিধিনিষেধ ও নানা সীমাবদ্ধতা চিন্তিত করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কর্তাদের।

[৪] বাংলাদেশ থেকে ছয় অ্যাথলেট যাচ্ছেন টোকিও অলিম্পিকে। সংখ্যাটা সাতও হতে পারে। কিন্তু এক মাস আগেও চূড়ান্ত নয় মাবিয়া আক্তারের যাওয়া না যাওয়া। গেমস উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে কার হাতে উঠবে বাংলাদেশের পতাকা তাও এখনো চূড়ান্ত নয়। তবে দেশের সেরা তারকা বাকি বা রোমান সানার হাতে যে নয় তা নিশ্চিত। নিজ নিজ ইভেন্টের ব্যস্ততা থাকায় লাল-সবুজের পতাকা বহনের দায়িত্ব নিতে হবে অন্য কাউকে।

[৫] ইতোমধ্যে অংশগ্রহণকারী ছয় অ্যাথলেটের করোনা টিকা নেয়া শেষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়