শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বজ্রপাত ঠেকাতে তালের চারা রোপণ করবে আওয়ামী লীগ

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বজ্রপাতে আগে প্রাণহানি কম ছিল এখন বেশি। তাই বজ্রপাত রোধে বড় গাছ দরকার, এর মধ্যে একটি হলো তালগাছ। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বন ও পরিবেশ উপ-কমিটির পক্ষ থেকে দেশের দু-তিনটি জেলা চিহ্নিত করেছি, যেখানে বজ্রপাত বেশি। সেই জেলাগুলোতে মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করতে তালগাছ রোপণ করব।

[৩] তিনি বলেন, তালের চারা পাওয়াটা কঠিন। কোনো নার্সারি বা বন বিভাগে কেউই এই চারা করে না। আঁটি পাওয়া যায়। ইতোমধ্যে পাঁচ-সাত হাজার তালের চারা সংগ্রহ করেছি। মানিকগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ আপাতত এই তিন জেলা দিয়ে শুরু করছি। চারা পাওয়া সাপেক্ষে অন্য জেলাগুলোতেও রোপণ করব। অন্যদেরও বলবো সম্ভব হলে তাল আর না হলে অন্য যেকোনো বড় গাছ রোপণ করুন।

[৪] তিনি আরও বলেন, চারা রোপণের পর এগুলোর পরিচর্যার দায়িত্ব নেবেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। দলের অনেক নেতাকর্মী রয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষকেও সম্পৃক্ত করব।

[৫] দেলোয়ার হোসেন বলেন, দেশে সবুজায়ন বৃদ্ধি করতে কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। মুজিববর্ষ উপলক্ষে গত বছর থেকে চলতি বছরে সারাদেশে ৩ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইতোমধ্যে প্রায় ১ কোটি চারা রোপণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়