শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭ জুলাই টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

রাহুল রাজ: [২] আগামী মাসে ১ টেস্ট ও ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফরে ২৯ জুন দেশ ছাড়বে বাংলাদেশ দল। এই সফরের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

[৩] জিম্বাবুয়েতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সফর নিয়ে শঙ্কা ছিল। তবে দেশটির স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন (এসআরসি) জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) কে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের অনুমতি দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

[৪] বাংলাদেশের এই জিম্বাবুয়ে সফরে ৩ টি ওয়ানডে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। এছাড়া আছে ১ টি টেস্ট ও ৩ টি টি-টোয়েন্টি।

[৫] করোনা পরিস্থিতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে গ্যালারিতে কোন দর্শক থাকবে না। সবকটি ম্যাচ হবে জৈব সুরক্ষিত বলয়ে, হারারে স্পোর্টস ক্লাবে।

[৬] একমাত্র টেস্ট দিয়ে টাইগারদের মিশন জিম্বাবুয়ে শুরু হবে ৭ জুলাই।

[৭] টেস্টের আগে অবশ্য টাইগাররা দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে, দুইদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে ৩ জুলাই। এছাড়া আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের আগে ১৪ জুলাই আরো এক প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

[৮] বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজের সূচি :
একমাত্র টেস্ট- ৭-১১ জুলাই, হারারে
১ম ওয়ানডে- ১৬ জুলাই, হারারে
২য় ওয়ানডে- ১৮ জুলাই, হারারে
৩য় ওয়ানডে- ২০ জুলাই, হারারে
১ম টি-টোয়েন্টি- ২৩ জুলাই, হারারে
২য় টি-টোয়েন্টি- ২৫ জুলাই, হারারে
৩য় টি-টোয়েন্টি -২৭ জুলাই, হারারে

 

  • সর্বশেষ