শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৩:০৭ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নিচ্ছে না করোনা রোগী

ফরিদ আহমেদ:[২] সাতক্ষীরা মেডিকেলর বেডে জায়গা নেই, করোনা পজিটিভ ১ জনসহ ৯ জনের মৃত্যুগত ২৪ ঘন্টায় সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি ক্লিনিকের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯জনের মৃতু হয়েছে। এরমধ্যে ১জন করোনা পজিটিভ।

[৩] সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে আজ রোগী ভর্তি রয়েছেন ২৫৪ জন। এছাড়া ৬টি ক্লিনিকে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি আছে ১৩৮ জন। এরমধ্যে পজিটিভ আছে ৪১জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৭৮৬ জন পজিটিভ।

[৪] জেলায় আজ পর্যন্ত করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণ করেছেন ৬২জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮১ জনের। এদিকে ১৮৮ জনের নমুনা পরিক্ষায় ৮৬জন করোনা পজিটিভ হয়েছে। যার আক্রান্তের হার ৪৫.৭৪ ভাগ।

[৫] এদিকে সাতক্ষীরায় লকডাউন এর টানা তৃতীয় সপ্তাহের আজ ৫র্ম দিন। সকাল থেকে আইনশৃঙখলা বাহিনী বেশ কঠোর অবস্থানে থাকায় রাস্তায় ছোট যানবাহন ও মানুষ চলাচল সীমিত দেখাগেছে। করোনার হটস্পট সুলতানপুর বড় বাজার পৃথক করা হয়েছে। লক ডাউনের টানা ১৯দিনে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সাড়ে ৬লাখ টাকা জরিমানা আদায় করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়