শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৭:১৭ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

মাসুদ আলম: [২] সোমবার দুপুরে রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকার পিয়ারাবাগ এলাকায় নিজ বাসা থেকে স্বাস্থ্য অধিদফতরের প্রোগ্রাম ম্যানেজার ডা. জিহানুল আলিমের (৫৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

[৩] নিহতের স্ত্রী ফারহানা ফেরদৌস বলেন, সকালে সবাই বাসায় ছিল। হঠাৎ করেই সকাল সাড়ে ১১টায় পাশের রুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তাকে। পরে তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কী কারণে সে গলায় ফাঁস দিতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেনি তিনি। এক মাত্র মেয়ে ও স্ত্রী নিয়ে ওই বাসায় থাকতেন তিনি।

[৪] এদিকে ঢাকা মেডিকেলে সূত্রে জানা গেছে, নিহতের স্ত্রী ফারহানা হাসপাতালের আলী টিকিট কাউন্টারে গিয়ে বলেন, আমার স্বামী স্ট্রোক করেন। পরে জরুরি বিভাগের চিকিৎসককেও একই কথা বলেন। ইসিজি করতে গেলে নিহতের গলায় রশির দাগ পাওয়া যায়। হাসপাতালের এক চিকিৎসক জানান, নিহতের গলায় রশির দাগ দেখে মনে হয়েছে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

[৪] নিহতের ভাই অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কমান্ডার জহিরুল আলিম বলেন, জিহানুল দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। তাকে আমরা ভালো ডাক্তার দেখানোর কথা বলেছি। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন সে বিষয়ে কিছু বলতে পারব না। বড়মগবাজার এলাকার পিয়ারাবাগের ৫৮১ নম্বর ভবনের ৫ম তলার নিজ বাসায় থাকতেন। আমাদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানায়।

[৫] একটি সূত্র জানায়, গত ১০ মাস ধরে ওএসডি ছিলেন জিহানুল। মানসিক যন্ত্রণা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়