শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৬:২৪ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ার ইউএনও করোনায় আক্রান্ত

আজিজুল ইসলামঃ [২] যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজসহ আরো ৮ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে।

[৩] সোমবার পিসিআর ল্যাবের দেওয়া ফলাফলে হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. শাহ-আলম রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] ডা. শাহ-আলম রুবেল জানিয়েছেন, গত শনিবার ইউএনও তানিয়া আফরোজ স্যারসহ ৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে সোমবারের ফলাফলে ইউএনও স্যার, হাসপাতালের দুই জন নার্স ও একজন আয়াসহ ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। উপজেলাতে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৬১ জন। হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন একজন। বাকীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

[৫] সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত জানিয়েছেন, ইউএনও স্যার সুস্থ্য আছেন। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করেবেন, তিনি যেন সুস্থ্য হয়ে উঠতে পারেন। তিনি আরো বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলার কয়েকটি এলাকায় কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহবান জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়