শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৮:৪৬ রাত
আপডেট : ২১ জুন, ২০২১, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন মাহিয়া মাহি, দিলেন নানা তথ্য

বিনোদন ডেস্ক: বিয়ের পাঁচ বছরের মধ্যেই মাহমুদ পারভেজ অপুর সঙ্গে নায়িকা মাহিয়া মাহির সুখের সংসার ভেঙে তছনছ। গত ২৩ মে ডিভোর্সের ঘোষণা দেন মাহি। বর্তমানে তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা চলছে। এর মধ্যেই মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

গুঞ্জনের শুরু ১১ জুন রাতে। মেহেদী রাঙা হাতে, কাতান শাড়ি আর নাকফুল পরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মাহি। ছবির ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।

অনেকেই রাকিব সরকার নামের একজনের সঙ্গে মাহির সম্পর্ক, বিয়ের গুজব প্রচার করেন। যদিও মাহিয়া মাহির ফেসবুক লাইভেও তাকে পাওয়া গেছে।

জানা গেছে, ওই যুবকের নাম রাকিব সরকার। তিনি একজন ব্যবসায়ী এবং রাজনীতিকি। তিনি গাজীপুরে থাকেন। রাকিব-মাহিসহ আরও অনেককেই দেখা গেছে ফেসবুকে পোস্ট করা বিভিন্ন ছবিতে। মাহির ফেসবুক লাইভেও পাওয়া গেছে রাকিবকে। মাহি-রাকিব একসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে যাওয়ারও কথা শোনা যাচ্ছে।

তবে সব গুঞ্জনকেই ভুয়া বলে দাবি করেছেন মাহি। তিনি বলেন, রাকিব আমার একজন বন্ধু মাত্র। গোপনে লুকিয়েই যদি বিয়ে করবো তাহলে তার সঙ্গে আমার ছবি বা ভিডিও ফেসবুকে কি করে আসতো। যা শুনছেন আপনারা, সবই মিথ্যা। সে ও আমি আরও অনেকে মিলে একটি সার্কেল তৈরি করে নিয়েছি আড্ডার জন্য। এর বেশি কিছু নয়।

ঢালিউডের আলোচিত এ নায়িকা ও সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু বিয়ে করেন ২০১৬ সালে। দীর্ঘ পাঁচ বছর পর তাদের দাম্পত্য জীবনে ছন্দপতন ঘটে,  যা প্রকাশ্যে আসে চলতি বছর ২৩ মে। এদিন মাহি এক ফেসবুক পোস্টে সংসার ভাঙার ইঙ্গিত দেন। সূত্র : ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়