শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি ঘর পেলেন মাকে নিয়ে নৌকায় থাকা ছেলে

সমীরণ রায়: [২] ডামুড্যার জয়ন্তী নদীতে নৌকায় বসবাস করা গোলাপী বেগমের (৯০) ইচ্ছা পূরণ হয়েছে। পানি ছেড়ে ছেলেকে নিয়ে ডাঙায় বসবাসের সুযোগ হয়েছে তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের পাকা ঘরে দুই-একদিনের মধ্যেই উঠবেন তিনি।

[৩] রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আলমগীর হুসাইন তাকে নতুন ঘরের চাবি ও জমির দলিল বুঝিয়ে দেন। রঙের কাজ বাকি আছে, রঙের কাজ শেষ হলে দুই-একদিনের মধ্যেই তিনি ঘরে উঠতে পারবেন। বাংলা ট্রিবিউন

[৪] গোলাপী বেগমের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের মৃত মো. আশ্রাফ আলীর স্ত্রী। স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় প্রায় ১৩ বছর ধরে মা গোলাপী বেগমকে নিয়ে নৌকায় বসবাস করছেন ছেলে নুরু মিয়া (৫৩)। নুরু মিয়া জয়ন্তী নদীতে মাছ ধরেন। এতে যা রোজগার হয় তা দিয়েই মা-ছেলের চলে যায়।

[৫] বৃদ্ধ গোলাপী বেগম বলেন, ঘরের চাবি ও জমির দলিল পেয়েছি। নৌকা ছেড়ে নতুন ঘরে উঠবো, এতে আমি অনেক খুশি। প্র্রধানমন্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন বলে জানান তিনি।

[৬] নুরু মিয়া বলেন, মা শেষ জীবনে নৌকা ছেড়ে ঘরে উঠবেন, এর চেয়ে বেশি খুশি আর কী আছে।

[৭] জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, গোলাপী বেগমের জন্য ঘরের ব্যবস্থা করা হয়েছে। তিনি দারুল আমান ইউনিয়নে ঘর চেয়েছিল, সেখানেই দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়