শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাইম ব্যাংককে ৭ উইকেটে হারিয়েছে শেখ জামাল

নিজস্ব প্রতিবেদক : [২] ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে দাপটের সাথে টেবিলের শীর্ষে থাকা প্রাইম ব্যাংকে হারালো শেখ জামাল। ঝড়ো ব্যাটিংয়ে শেখ জামালকে ৭ উইকেটের দারুণ জয় এনে দিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

[৩] মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। ৯১ রানের মধ্যেই তিন উইকেট হারালেও ঝড় তোলেন মোহাম্মদ মিঠুন ও রাকিবুল হাসান। ৪২ বলে অপরাজিত ৬৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন মিঠুন। রকিবুল ইসলাম অপরাজিত থাকেন ১৯ বলে ৩৪ রানে।

[৪] জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার আশরাফুলের উইকেট হারায় শেখ জামাল। তবে দলকে ভিত্তি এনে দেন ইমরুল ও সৈকত আলী। দুজনেই জীবন পেয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৪০ বলে ৪৪ করে ফেরেন ইমরুল। সৈকত করেন ৩৬ বলে ৬০ রান।

[৫] এরপর ব্যাটিংয়ে নেমে রীতিমতো ঝড় তোলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। মোস্তাফিজ-রুবেলদের পিটিয়ে ১৭ বলে অপরাজিত ৪৪* রানের ইনিংস খেলে ১১ বল আগেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সোহান।

[৬] ৩ ওভার বোলিংয়ে কোন উইকেট ছাড়াই ৩৭ রান দেন মোস্তাফিজ। ৩.১ ওভারে ৩৬ রানে ১ উইকেট নেন রুবেল। ১ টি করে উইকেট নেন নাহিদুল ও শরিফুল।

[৭] সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক, ১৬৪/৩(২০)
মিঠুন ৬৭*, রকিবুল ৩৪*
সানি ২/২৯, জিয়া ১/২৯
শেখ জামাল, ১৬৫/৩(১৮.১)
সৈকত ৬০, সোহান ৪৪
নাহিদুল ১/২৩, শরিফুল ১/২৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়