শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ১২:১২ রাত
আপডেট : ২০ জুন, ২০২১, ১২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ এ আরাফাত: সুষম বন্টন নিশ্চিত করার জন্যও পুঁজির বিকাশ ঘটানো আগে জরুরি

মোহাম্মদ এ আরাফাত: ব্যবসায় প্রশাসন, কৌশলগত ব্যবস্থাপনা-Strategic Management, ‘কৌশল ও নীতি’-Strategy & Policy, ‘উন্নয়ন অর্থনীতি’, ‘শিল্পোদ্যোগ ও ক্ষুদ্র-মাঝারি শিল্প’ ইত্যাদি বিষয়ের ওপর এক দশকের উচ্চ শিক্ষা এবং প্রায় দেড় যুগের কাছাকাছি শিক্ষকতা করার অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে, অর্থনৈতিক উন্নয়নের জন্য উদ্যোক্তা তৈরি এবং উদ্ভাবনী শক্তিকে প্রাধান্য দেওয়ার কোনো বিকল্প নেই। কিন্তু আমার এটাও মনে হয়েছে, এদেশের সমাজ ব্যবস্থা, পারিবারিক স্তর থেকে সমাজের বিভিন্ন স্তরে উদ্যোক্তা তৈরির বিরোধী অবস্থান নিয়ে আছে।
সুষম বন্টন নিশ্চিত করার জন্যও পুঁজির বিকাশ ঘটানো আগে জরুরি। পুঁজির বিকাশ ঘটার প্রক্রিয়ায় এর কিছু স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়াও থাকবে। আমরা অনেকেই এই স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়াগুলোকেও ভুলভাবে ব্যাখ্যা করি। রাষ্ট্র ও সরকার, দীর্ঘ মেয়াদে লাগসই তথা sustainable উন্নয়নের স্বার্থেই এই নীতির ওপরেই কাজ করছে কিন্তু আমাদের সমাজ ও সামগ্রিক অর্থে আমাদের জাতিগত মননের বিপরীতে অবস্থা নিয়ে আছে।
আমরা যা চাই তা সুস্পষ্ট কিন্তু তা অর্জনের পথে আমরাই বাধা হয়ে দাঁড়াই। এ এক অদ্ভুত চারিত্রিক দ্বান্দ্বিকতা তথা ব্যক্তিত্বের বৈপরীত্য।
প্রথাগত ও আদিম তথা নিস্ফলা সস্তা ভাবপ্রবণতাগুলো থেকে যতো শীঘ্রই বের হওয়া যায় ততোই মঙ্গল।
লেখক: চেয়ারম্যান, সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়