শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে ৩৫০ জন ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন ইউএনও

সোহাগ হাসান:[২] সিরাজগঞ্জে ৪১ মাসে ৩৫০টি ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করে জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান। সিরাজগঞ্জে দায়িত্ব পাওয়ারপর থেকে এই কাজে এ কৃতিত্ব অর্জন করায় সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

[৩] শনিবার (১৯জুন) সকালে এতথ্য নিশ্চিত করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান।তিনি চৌহালী উপজেলায় নির্বাহী, সদরে ভুমিকর্মকর্তা ও বেলকুচিতে নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ৩৫০টি বাল্যবিয়ে বন্ধ করেছেন। বেলকুচিতে ১০০টি, চৌহালীতে ৩৪টি, সদর উপজেলায় ২১৬টি বিয়ে বন্ধ করেন। তিনি তিনটি উপজেলায় অপ্রাপ্তবয়স্ক স্কুলগামী মেয়েদেরকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করেছেন।

[৪] গতকাল শুক্রবার রাতে বেলকুচি পৌরসভার চালা মধ্যপাড়া এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা মধ্য দিয়ে জেলায় ৩৫০টি ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান জানান, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ। এতে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু বেড়ে যায় এবং নারীর ক্ষমতায়ন কমে যায়। শীঘ্রই বেলকুচি উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলে তিনি জানান।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়