শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৮:১৫ রাত
আপডেট : ১৮ জুন, ২০২১, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বখ্যাত আলেফ হোল্ডিংয়ের বোর্ড চেয়ারম্যান বাংলাদেশি ইমরান খান

কূটনৈতিক প্রতিবেদক: [২] বাংলাদেশে জন্ম ও বড় হওয়া ইমরান খান উচ্চ শিক্ষায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ২০০০ সালে ডেনভার বিশ্ববিদ্যালয়ের ড্যানিয়েলস্ কলেজ অফ বিজনেস থেকে পড়াশুনা শেষ করেন।

[৩] পৃথিবীর বৃহত্তম ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক অংশীদার যুক্তরাষ্ট্রের আলেফ হোল্ডিং। ইমরান খান আলেফের প্রতিষ্ঠাতা ও সিইও গ্যাস্টন টারাটুটার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

[৪] বৃহস্পতিবার আলেফ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমরান খান এর আগে পৃথিবীর বৃহত্তম দুই টেক আইপিও, আলিবাবা এবং স্ন্যাপ-এর নেতৃত্ব দিয়েছেন।

[৫] তিনি নতুন বাজারে প্রবেশ, আরও অংশীদার যুক্ত এবং বহুমুখী সেবা ও প্রযুক্তির মাধ্যমে ইমরান প্রতিষ্ঠানকে অতিক্রম করতে সাহায্য করবেন।

[৬] আলেফ বৃহত্তম ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান ফেসবুক, টুইটার, লিংকডইন, স্ন্যাপচ্যাট, টুইচ ও টিকটক এর ওপর নির্ভরশীল বিজ্ঞাপনদাতাদের সঙ্গে যুক্ত করে দিয়ে থাকে।

[৭] ইমরান খান বলেন, আলেফ এমনভাবে উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয় ঘটায়, যা এই ক্ষেত্রে আর কোনো প্রতিষ্ঠান পারে না। বিজ্ঞাপনদাতাদের ওপর তাদের ইতিবাচক প্রভাব দেখে আমি মুগ্ধ হয়েছি। এটি এমন একটি মডেল, যার প্রচুর উন্নতি করার সুযোগ আছে।

[৮] আলেফ হোল্ডিংয়ের সিইও গ্যাস্টন টারাটুটা বলেন, ইমরান বিপুল পরিমাণ অভিজ্ঞতা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে আসছেন। রুত্বপূর্ণ ব্যবসায়িক সুযোগের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আমাদের তা অর্জন করতে সহায়তা করতে ইমরান মুখ্য ভূমিকা পালন করবেন। আমাদের যাত্রার পরবর্তী ধাপের জন্য তাঁর উদ্যোক্তা-চিন্তা ও বৈশ্বিক প্রযুক্তি বিষয়ক অভিজ্ঞতার সমন্বয় যথাযথ।

  • সর্বশেষ