শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০১:৩৫ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ : সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা, সম্পাদক কুমার বিশ্বজিৎ

জেরিন আহমেদ: দেশের প্রায় সব কণ্ঠশিল্পীর কণ্ঠস্বর হিসেবে গেলো বছর গঠিত হলো সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এবার চূড়ান্ত হলো সেই সংগঠনের নেতৃত্ব। এর সভাপতি হলেন রবীন্দ্রসংগীত শিল্পী ও সংগঠক রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সাধারণ সম্পাদক হলেন আধুনিক বাংলা গানের পুরোধা কুমার বিশ্বজিৎ।

১৫ জুন সংগঠনটির চতুর্থ সাধারণ সভায় এ কমিটি চূড়ান্ত করা হয়। অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় দেশের বিভিন্ন প্রজন্মের ৫০ জন সংগীতশিল্পী অংশ নেন।

সংগঠনের উপদেষ্টা রফিকুল আলম ২০২১-২০২৩ সালের জন্য দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নাম প্রস্তাব করেন। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন পায়।

নতুন কমিটিতে সহ-সভাপতি তপন চৌধুরী ও সামিনা চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হাসান আবিদুর রেজা জুয়েল, সাংগঠনিক সম্পাদক জয় শাহরিয়ার, অর্থ সম্পাদক চন্দন সিনহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোমনুর মনির কোনাল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কিশোর দাস, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাব্বির জামান, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মইদুল ইসলাম খান শুভ, দফতর সম্পাদক ইউসুফ আহমেদ খান মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্যবৃন্দ হলেন রবি চৌধুরী, আঁখি আলমগীর, অনিমা রায়, আলিফ আলাউদ্দিন, লাবিক কামাল গৌরব, ইলিয়াস হোসেইন, সমরজিৎ রায়, পিন্টু ঘোষ, সন্দীপন দাস, সাজিয়া সুলতানা পুতুল ও সাহস মোস্তাফিজ।

এর পাশাপাশি ১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়। এই কমিটিতে আছেন ফেরদৌসী রহমান, সৈয়দ আবদুল হাদী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, খুরশীদ আলম, রফিকুল আলম, ফকির আলমগীর, লিনু বিল্লাহ, শাহীন সামাদ, রথীন্দ্রনাথ রায়, পাপিয়া সারোয়ার, ফেরদৌস আরা, তপন মাহমুদ, ইয়াকুব আলী খান, ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা, কিরণ চন্দ্র রায় ও শাফিন আহমেদ। সূত্র: বাংলা ট্রিবিউন, দৈনিক ইত্তেফাক অনলাইন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়