শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ১১:৫৩ রাত
আপডেট : ১৬ জুন, ২০২১, ১১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রভাষ আমিন: প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের

প্রভাষ আমিন: আমি আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের কোনো ধর্মীয় বক্তব্য শুনিনি। সত্যি বলতে, আমি আগে তার নামই শুনিনি। তার নাম না বা বক্তব্য না শোনা আমার অজ্ঞতা। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, তিনি বেশ জনপ্রিয় ধর্মীয় বক্তা। তিনি কী বক্তব্য দেন, সেটা ইসলামের পক্ষে না বিপক্ষে বা তার জনপ্রিয়তা কম না বেশি তাতে কিছু যায় আসে না। আসল কথা হলো আবু ত্ব-হা মুহাম্মদ আদনান গত ৫ দিন ধরে নিখোঁজ। সঙ্গে তার গাড়ি চালক এবং আরও দুই সহযোগীরও কোনো খোঁজ নেই। গত বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকায় আসার পথে গাড়িসহ ৪ জন মানুষ যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। ৫ দিনেও তাদের কোনো খোঁজ মেলেনি।

আদনানের স্ত্রী সাবেকুন নাহার ঢাকার দারুস সালাম ও মিরপুর থানায় গিয়েও কোনো মামলা বা জিডি করতে পারেননি। শেষ পর্যন্ত রংপুর থানায় একটি জিডি হয়েছে। কিন্তু তার খোঁজ মেলেনি। আগেই বলেছি, আমি তার কোনো বক্তব্য শুনিনি। যদি তার বক্তব্যে বেআইনী কিছু থাকে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া যেতে পারে। কিন্তু ৪ জন মানুষের ৫ দিন ধরে নিখোঁজ থাকা মানবাধিকারের চরম লঙ্ঘণ। ‘আমরা কিছু জানি না, আমরা খোঁজ নিচ্ছি’ এ ধরনের দায়সারা কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তাদের খুঁজে বের করা। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। লেখক: হেড অব নিউজ, এটিএন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়