শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরীমনির

মনিরুল ইসলাম: [২] ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার আসামিরা গ্রেফতার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সহকর্মী এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমনি। সেই সাথে প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান পরী।

[৩] কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন তিনি। পোস্টে তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন।

[৪] সেখানে তিনি লেখেন, ‘আমার বিশ্বাস আমার আস্থা ভুল ছিলো না। আইন সবার উপরে। শুধু সেই সঠিক জায়গায় পৌঁছানটাই যত কষ্ট! আইনশৃঙ্খলা বাহিনী,সকল সাংবাদিক,সকল সহকর্মী এবং দেশের মানুষ যারা আমার এই দুঃসময়ে আমার পাশে ছিলেন,আছেন আমি সবার প্রতি আজীবন কৃতজ্ঞ।’ পরীমনি আরও লেখেন, আসামিদের গ্রেফতার করা হয়েছে। এখন আমার চাওয়া আসামিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কোনোভাবেই যেন এই ধরনের লোকেরা আর কোন মেয়েকে এভাবে নির্যাতন অপমান করার সাহস না পায়। আমি হার মানব না। আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’

[৫[ পোস্টের শেষে তিনি প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

[৬] ১৩ জুন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিচার চান পরীমনি। বিষয়টি নিয়ে ওইদিন রাতেই সংবাদ সম্মেলন করেন তিনি। এ ঘটনায় পরদিন (১৪ জুন) ঢাকার সাভার মডেল থানায় একটি মামলা করেন এই অভিনেত্রী।

এরপর বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ। পরীমনির মামলার পরিপ্রেক্ষিতে সোমবার গ্রেফতার করা হয় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়