শিরোনাম
◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের ◈ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদে‌শির মৃত্যু

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০২:০৪ রাত
আপডেট : ১৫ জুন, ২০২১, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই গাড়িতে একই নাম্বার প্লেট, প্রতারক আটক

রাজু চৌধুরী: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ অভিযান চালিয়ে গাড়ির ভুয়া নাম্বার প্লেট ব্যবহারকারী প্রতারককে গ্রেপ্তার করেছে।
ডিবি সূত্রে জানা যায়, একটি মামলার তদন্তে নেমে (সোমবার ১৪ জুন) মহানগর গোয়েন্দা (উত্তর) থানাধীন ঈশান মহাজন রোডস্থ মেসার্স গরীবে নেওয়াজ মোটর ওয়ার্কসপ সংলগ্ন এলাকায় সকাল ১১.৪৫ এর দিকে অভিযান পরিচালনা করে উক্ত গাড়িসহ সজল চন্দ্র দে কে (৪১) আটক করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. আলমগীর হোসেন জানান, (০৯ জুন) মোঃ সালাউদ্দিন (৩৭) নাম ওই ব্যক্তি আকবরশাহ থানাধীন লতিফপুর পাকা রাস্তার মাথাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তার নিজের গাড়ির নাম্বারের একই নাম্বার ব্যবহার করে চলতে থাকা ব্লু কালারের অপর একটি গাড়ি দেখতে পেয়ে তিনি ওই গাড়ির মালিক সজল চন্দ্র দে (৪১) এর সাথে যোগাযোগ করলে সে গাড়ির নাম্বারের সাপেক্ষে যথাযথ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মোঃ সালাউদ্দিন (৩৭) বাদী হয়ে আকবর শাহ থানায় একটি নিয়মিত মামলা রুজু করে।
গ্রেপ্তারকৃত সজল চন্দ্র দে(৪১) চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ১০ নং ওয়ার্ড এর আকবরশাহ্, থানার উত্তর কাট্টলী, আচার্য পাড়া, ননি গোনাল দের বাড়ীর মৃত সতিশ চন্দ্র দে ও বতুল বালা দে’র সন্তান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়