শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৮:০১ রাত
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইএলও’র নির্বাচনে বাংলাদেশের সর্বোচ্চ ভোট লাভ

বাশার নূরু: [২] বিশ্ব শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের উপ-সদস্য হিসেবে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সোমবার জেনেভায় সংস্থার ১০৯ অধিবেশন চলাকালে এই নির্বাচনে বাংলাদেশ বিজয়ী হয়।

[৩] জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২৪ মেয়াদের এই নির্বাচনে বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে সর্বোচ্চ ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এর আগে বাংলাদেশ ২০১৪-১৭ ও ২০১৭-২০২১ মেয়াদেও উপ-সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল।

[৪] শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, শ্রম সচিব কে এম আব্দুস সালাম ও জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান ভার্চুয়াল এই নির্বাচনে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়