শিরোনাম
◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০১:৪৫ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রানি এলিজাবেথের সঙ্গে বৈঠকের গোপন কথা প্রকাশ করে প্রটোকল ভাঙ্গলেন বাইডেন

লিহান লিমা: [২] ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়বস্তু প্রকাশ্যে বলে রাজকীয় প্রটোকল ভেঙ্গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন সাংবাদিকদের জানান, উইন্ডসর ক্যাসেলে রানির সঙ্গে চা বৈঠকের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি শিনপিংয়ের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেছিলেন রানি। দ্য ইন্ডিপেনডেন্ট

[৩]দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাইডেনের বলা এ কথাটি খুবই বিরল। রানি সঙ্গে হওয়া আলোচনার বিষয়বস্তু জনসম্মুখে আনা ব্রিটেনের প্রধানমন্ত্রীর জন্যও বিরল।

[৪] ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে হিথ্রো বিমানবন্দরে বাইডেন বলেন, ‘আমরা অনেক দীর্ঘ সময় কথা বলেছি। তিনি অনেক উদার। তিনি আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দিয়েছেন। তার অবয়ব ও উদরতা আমাকে তাই মনে করিয়েছে।’ বাইডেন সাংবাদিকদের আরো বলেন, ‘রানি জানতে চেয়েছেন পুতিন ও শি জিংপিং আসলে কেমন।’

[৫]এর আগে ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ২০১৬ সালে বারাক ওবামা, ২০০৮ সালে জর্জ ডব্লিউ বুশ ও ১৯৮২ সালে রোনাল্ড রিগানকে অভ্যর্থনা জানিয়েছেন রানি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়