শিরোনাম
◈ পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যবহৃত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমার নির্দেশ ◈ অবসরের পরই আবার কলকাতায় আস‌ছেন মেসি, এবার মা‌ঠেই খেলবেন! ◈ দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩ টাকা ◈ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া ভুল, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এখনও মানতে পারেন না তামিম ইকবাল ◈ অটোরিকশায় সোলার চার্জিংয়ে চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ আইপিএল, হার্দিক পা‌ন্ডিয়া যোগ দি‌চ্ছেন কেকেআরে! মুম্বইয়ের নেতৃত্বে আবার রোহিত শর্মা?  ◈ সা‌বেক ইং‌লিশ ফুটবলার ডে‌ভিড বেকহ‌্যাম আবারও মেসির পাশে দাঁড়ালেন  ◈ যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ১ শতাংশ ◈ নেপালের হিমবাহ ধস হিরোশিমার পারমাণবিক বিস্ফোরণের চেয়েও বেশি শক্তিশালী ছিল : রিপোর্ট ◈ ঝুলন্ত সেতু দেখতে এসে হতাশ, রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০২:৪১ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ০২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৮০০ ক্যান বিয়ার জব্দ

সুজন কৈরী: [২] টেকনাফের বাহারছড়ার শিলখালী বাজারের দক্ষিণ পাশে কক্সবাজার থেকে টেকনাফ পুরাতন রোড এলাকায় রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে ৮০০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং তা পাচারে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের আউটপোস্ট বাহারছড়া।

[৩] কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন তথ্যে কন্টিনজেন্ট কমান্ডার এম কামাল হোসেনের নেতৃতে ওই এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে একটি গাড়িকে থামার জন্য সংকেত দেন কোস্ট গার্ডের সদস্যরা।

[৪] এ সময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে পালাতে চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করলে চালক ও হেলপার গাড়ি থামিয়ে দৌড়ে জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১৩টি প্লাস্টিকের বস্তায় ৮০০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার পাওয়া যায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ বিয়ার ও গাড়ি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ