শিরোনাম
◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল ◈ গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে  ◈ মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে? ◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০১:৪২ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ০২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে আহত নারী শ্রমিকের মৃত্যু

ইমদাদুল হক : [২] ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) কয়েকটি বন্ধ কারখানার শ্রমিকদের বিক্ষোভ চলাকালে জেসমিন বেগম (৪২) নামে এক শ্রমিক মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় রোববার (১৩ জুন) বেলা ১০টার দিকে স্থানীয় হাবিব ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৩] এর আগে সকালে পুরাতন ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন লেনি ফ্যাশন, লেনি অ্যাপারেলস, এ ওয়ান বিডি লিমিটেড, শাইন ফ্যাশন ও অ্যাভান্ট গার্ড কারখানার শ্রমিকরা। পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে গেলে দৌড়ে পালাতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন জেসমিন বেগম।

[৪] নিহত জেসমিন বেগম খুলনা জেলার ডুমুরিয়া থানার খাজুরিয়া গ্রামের বাসিন্দা। স্বামী মাহবুবকে নিয়ে আশুলিয়ার বলিভত্র মধুপুর এলাকায় থাকতেন। নিহত জেসমিন গোলটেক্স গার্মেন্টসে অপারেটর (কার্ড নং ৩৪৩৪২৯) হিসেবে কাজ করতেন।

[৫] পুলিশ জানায়, বিক্ষোভ চলাকালে দৌড়ে পালানোর সময় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন জেসমিন। পরে পলাশবাড়ী হাবিব ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

[৬] শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বলেন, আমরা বিক্ষোভ মিছিলটি যখন ছত্রভঙ্গ করে দিচ্ছিলাম তখন ওই শ্রমিক দৌড়ে পালাতে গিয়েছিলেন। এ সময় তিনি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান। পরে তিনি মারা যান বলে আমরা নিশ্চিত হয়েছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ