শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০১:০৫ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৫ কিশোর অপরাধী গ্রেপ্তার

আতিকুর রহমান: [২] গাজীপুরে দক্ষিণ ছায়াবিথী এলাকায় অভিযান চালিয়ে ৫ কিশোর অপরাধীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

[৩] শনিবার রাতে দক্ষিণ ছায়াবিথীর আবাসিক এলাকা থেকে এসময় তাদের কাছে থাকা দুইটি রাউডি ও একটি সামুরাই উদ্ধার করা হয় ।

[৪] গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মোঃ শাকিল(১৬) ইমতিয়াজ আহমেদ (১৬), সাজ্জাদ রহমান সাব্বির (১৮), রাশেদুল আলম হৃদয় (১৬) ও সাজেদুল করিম চৌধুরী(১৫)।

[৫] গ্রেপ্তারকৃতরা গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবিথী এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন স্থানে অপরাধ কর্ম চালাচ্ছিল ।

[৬] জিএমপি’র উপ-কমিশনার জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীর অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। সকালে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়