শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ১০:২৬ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিশুদের জন্য ব্যতিক্রম ভ্যাকসিনের পরীক্ষা করলো রাশিয়া

রাকিবুল আবির: [২] শনিবার স্পুটনিক ভ্যাকসিনের গবেষক আলেক্সান্ডার গিন্টসবার্গ জানান, রাশিয়া করোনা ভ্যাকসিনের নজল স্প্রে’র পরীক্ষা করছে যা ৮ থেকে ১২ বছরের শিশুদের জন্য প্রযোজ্য। আগামী সেপ্টেম্বরে নতুন এই ভ্যাকসিন বাজারে আনবে রাশিয়া। আল আরাবিয়া

[৩] রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে বলছে, গিন্টসবার্গ বলেন, নতুন এই স্প্রেতে ভ্যাকসিন উপাদান একই থাকবে। শুধুমাত্র সূঁচের পরিবর্তে নজল স্প্রে ব্যবহৃত হবে। তিনি আরও জানান, শিশুদের জন্য এই ভ্যাকসিন বাজারে সরবরাহ শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে।

[৪] দেশটির গবেষকরা নতুন এই ভ্যাকসিন ৮ থেকে ১২ বছরের শিশুদের শরীরে প্রয়োগ করেছে এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি।

[৫] গিন্টসবার্গ আরও বলেন, নতুন এই টিকাতে স্পুটনিক ভ্যাকসিন ব্যবহার করা হয়েছে। তবে কতোজন শিশুর শরীরে এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তা জানা যায়নি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়